লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৮
৪২
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লালমোহন হাসপাতাল রোডে প্রতিষ্ঠানটির সামনে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং লালমোহন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জাকির ইমরান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
আলোচনা সভায় একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ফজলে রাব্বি নাফিজ। তিনি বলেন, লালমোহন উপজেলায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ হাসপাতালে সাধারণ বেড, কেবিন ও ভিআইপি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের চিকিৎসাসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে রোগীদের জন্য মানসম্মত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যেই হসপিটালটি প্রতিষ্ঠা করা হয়েছে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।
পরে হসপিটালের মূল ফটকে ফিতা কেটে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মো. জাফর ইকবাল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত