অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৭

remove_red_eye

৪০

এইচ আর সুমন : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ঢোল-বাদ্য বাজিয়ে ও লাঠি খেলা প্রদর্শনসহ  নানা সাজে সজ্জিত হয়ে তাদের শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ , জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা সাবেক সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করে আসছে। আগামী দিনেও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।  

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...