বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৪
১৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মত ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জনাব মো. আবদুল খালেক। তাঁর এই পরিদর্শনকে ঘিরে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সেবার মান, ওয়ার্ডসমূহের পরিবেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপ-সচিব মো. আবদুল খালেক এবং তার সাথে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াহাব, সহকারী সচিব আর্থিক ব্যবস্থাপনা ও সঠিক ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম এবং হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ মো তৈয়বুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ উন্নত রাখা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় এখানকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভরতা অনেক বেশি। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওপর নির্ভর করেন। ফলে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতোই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র জানার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ভোলার স্বাস্থ্যব্যবস্থায় আরও গতি আসবে এবং জেলার সাধারণ মানুষ উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
উপ-সচিবের এ পরিদর্শনের মাধ্যমে ভোলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই তদারকি কার্যক্রম ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮
মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল
লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত