বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৩
১৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : মাদকের ভয়াল গ্রাসের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর)দুপুরে ভোলা জেলা পুলিশের উদ্যাগে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন,মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, মাদকের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা ভোলা জেলার ১০টি থানার আওতায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে। তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকল নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,মাদকই হলো সকল অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা গোয়েন্দা ভোলা শাখার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক প্রমুখ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নুর হোসেন, প্রভাষক জিয়া উদ্দিন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক, ঈমাম,কাজী, ব্যবসায়ী, রাজনতীবিদ, ইউপি সদস্য, ইউনিয়ন সচিব,বিভিন্ন স্বেচ্ছাসেবক,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তরা শিবপুর ইউনিয়ন কে মাদক,ইভটিজিংও বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দেন।
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮
মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল
লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত