অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনের ফরাজগঞ্জ ইউপি’র নির্বাচন সোমবার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৬

remove_red_eye

৮৫১

 চেয়ারম্যান পদে ৫  প্রার্থীর লড়াই

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (২০ অক্টোবর)।  এ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মাঠে থাকলেও নির্বাচনটিতে কোনো ধরনের প্রার্থী দেয়নি বিএনপি। এছাড়া ইউনিয়নটির ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ৪৪ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন ১৩ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

ভোলার জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, ইউনিয়নটির ১০টি ভোট কেন্দ্রের ৬৩টি বুথে ভোট গ্রহন করা হবে। এ জন্য ২জন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আধাসামরিক বাহিনীর সদস্যরা।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ইউনিয়নটির নির্বাচনে অন্তত দুই’শ পুলিশ ও আমর্ড পুলিশ সদস্য মাঠে থাকবে। কোনো ধরনের বিশৃংখ্যলা দেখা দিলে তা কঠোরভাবে নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে। এ জন্য ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছারের নির্দেশনায় সোমবার এসব পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ সভা করা হয়েছে।  
জানাগেছে, এ ইউনিয়নটি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের মার্চ মাসে। সে সময় দু’টি ভোট কেন্দ্রে গোলযোগ হলে নির্বাচন বন্ধ হয়ে যায়। এরপর ওই দুটি কেন্দ্রে পূনরায় ভোট হয় ২০১৫ সালে। সে সময় দলীয় প্রতীক ছাড়াই ততকালীন লালমোহন পৌর বিএনপি’র আহবায়ক থাকা অবস্থায় আ’লীগে যোগদান করে ইউনিয়নটির চেয়ারম্যান নির্বাচিত হন আবুল বাশার সেলিম। আর এবারের নির্বাচনে আ’লীগের দলীয় নৌকা পেয়েছেন ২০১১ ও পরবর্তী ২০১৫ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ফরহাদ হোসেন মুরাদ। ইউনিয়নটির বর্তমান মোট ভোটার ২০ হাজার ২২ জন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...