অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৭ দফা দাবিতে সরকারিকৃত কলেজ শিক্ষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২০ রাত ১০:৫৪

remove_red_eye

৮৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  প্রতিষ্ঠানিক ত্রুটি জনিত কারণে কোন শিক্ষক কর্মচারীকে আত্মীকরণের সুবিধা থেকে বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখে কর্মরতদের অন্তর্ভুক্ত করে চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগসহ ৭ দফা দাবিতে মানববন্ধন , সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন ভোলায় সরকারিকৃত কলেজের শিক্ষক কর্মচারীরা।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে কেন্দ্রী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)  ভোলা জেলা কমিটির আহ্বানে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক রিয়াজ শাহেদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সকশিস'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম রিয়াজ উদ্দিন। এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মিলি বসাক, সঞ্জয় জোতদার, মোঃ হাসিব চৌধুরী , মোঃ ইউসুফ , মোঃ শাজাহান, মোঃ আলাউদ্দিন প্রমুখ। এসময় শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান সরকারিকরণের প্রজ্ঞাপন জারির তারিখে কর্মরত সকল শিক্ষক কর্মচারীকে ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগ , প্রাতিষ্ঠানিক ত্রুটি জনিত কারণে কোন শিক্ষক কর্মচারীকে আত্মীকরণ বঞ্চিত করা বা হয়রানি করা থেকে বিরত থাকা , মন্ত্রণালয়ের আত্তীকরণের যাচাই-বাছাই কাজে বেসরকারি কলেজের নিয়োগ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি যারা পূর্বে আত্তীকৃত হয়েছে তাদেরকে এবং যারা আত্তীকৃত হতে যাচ্ছে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
শিক্ষকদের আরো দাবি হচ্ছে , সদ্য সরকারি কৃত কলেজ সমূহ থেকে সংযুক্তি আদেশপ্রাপ্ত সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অনুপ্রবেশ বন্ধ করা , এনাম কমিটির সুপারিশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনন্ত কলেজ শিক্ষক পদোন্নতির প্রজ্ঞাপন অনুযায়ী পদ ও পদ সোপান সৃজন করে পদোন্নতি দেয়া ও যোগদানের তারিখ থেকে চাকরি শতভাগ গননা করে কার্যকর চাকরিকাল নির্ধারণ করে পদোন্নতি সহ সকল ক্ষেত্রেই তা কার্যকর করা। এছাড়াও সরকারি চাকরির নীতিমালা অনুসরণ পূর্বক আত্তীকৃত শিক্ষক কর্মচারীদের চাকরি বদলী যোগ্য করার দাবি জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
    
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...