বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫
১৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়।
আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দু: শাসনের ফলে দেশের প্রতিটি স্তরে প্রতিটি বিভাগে প্রতিটি এরিয়াতে ধ্বংস নেমেছে । দেশকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ড ।এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাতে অনেক সময় লাগবে। ৭ মাস এটার জন্য খুব অল্প সময়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, আমার মনে হয় সংস্কার পর্ব ইতোমধ্যে শুরু হয়ে গেছে। প্রধানত আইন কানুনে অনেক সংস্কার আনতে হবে। আমি আশা করি শিগ্ৰহী প্রধান জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং বিরোধী দল তারা মিলে যদি একটা সমযোতায় আসে তাহলে দীর্ঘ ১৬/১৬ বছরের বঞ্চনা এবং দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেতে পারে। তিনি বলেন, যখন এই সংস্কার কাজ শুরু হবে এবং শেষ হবে সংবিধান সংশোধনের মাধ্যমে তখন আপনারা কাঙ্ক্ষিত ফল দেখতে পাবেন। সংস্কার প্রক্রিয়া এখনো আইনগত ভাবে শুরু হয় নি। সংসদের আগামী অধিবেশনে সংস্কার প্রস্তাব গুলো নিয়ে সরকার এবং বিরোধী দল একমত হলে দ্রুত যদি সংস্কার করতে পারি, আইনে যেসব পরিবর্তন আনা দরকার সে সব পরিবর্তন যদি আনতে পারি ,তা হলে গত ১৬ বছরের দুঃশাসন থেকে জনগণ মুক্তি পাবে।
পরে স্পিকার কে গার্ড অফ আনার দেওয়া হলে ৪ দিনের সফর শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর,পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত