বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২০ রাত ১১:০৩
৭৫৯
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মা ইলিশ রক্ষা পৃথক অভিযান চালিয়ে সোম ও মঙ্গলবার ২ দিনে ১৬ জন জেলেকে আটক করেছে। আটক ১৬ জনের মাধ্যে ১১ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করে। এছাড়া সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম সাজমুস সালেহীন থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ জন জেলেকে আটক করেন। ওই সময় ১ হাজার মিটার জাল ও মাছ জব্দ করা হয়।
আটককৃতদের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম শোয়াইব আহমাদের দপ্তরে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ২ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের মো. মফিজ(৬০), মো. ফরিদ(২২), মো. শাকিব(২২),মো. ফিরোজ, মো. রাকিব, মো. আলমগীর, সাচড়া ইউনিয়নের মো. জসিম(২৮), মো. রুবেল(২৫), পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপের আব্দুল জব্বার(১৮),আব্দুল বারেক হোসাইন(১৯), মো. আশ্রাফ(১৮)। এছাড়া সাচড়া ইউনিয়নের জামসেদ, হাসনাইন, ফজলে রাব্বি, বড়মানিকার শাহিন, চন্দ্রদ্বীপের কামরুলকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ নিয়ে উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ২০ জনকে জেল, ১৮ জনকে জরিমানা করে ৭৩ হাজার টাকা আদায় করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত