বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮
৭
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি আরও বলেন, ইউরোপের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য হচ্ছে ফ্রান্স। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।
স্পিকার বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছিল। এদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে। স্পিকার এসময় মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রতিনিধিদল সাক্ষাতকালে ফ্রান্স-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান ও খননের ওপর গুরুত্ব আরোপ করেন।
ফ্রান্সের সংসদীয় প্রতিনিধিদল সিনেটের পক্ষ থেকে এসময় স্পিকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানে ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত
ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ
মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত