অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে আরো ১৬ জনের কারাদণ্ড

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

৮১১

তজুমদ্দিন সংবাদদাতা :  ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ সংরক্ষণের সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে কোস্টগার্ডের অভিযানে নৌকা, জালসহ আরা ১৬ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানার প্রদান করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ৩৯ জেলেকে জেল জরিমানার দন্ড প্রদান করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ২২দিনের মা ইলিশ সংরক্ষণ ও রক্ষার অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ শিকারের দায়ে ৪টি নৌকা, ৪ হাজার মিটার জাল, ও ১৬ জেলেকে আটক করেন। পরে আটককৃত দের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন। এছাড়া বাকী ৯ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (চ) ধারার অপরাধে ৫ (১) ধারায় ১ বছর করে বিনাশ্রম করাদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
 দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, আব্দুর রহিম (৪০), রিয়াজ (৩৮), আব্দুল হামিদ (৩৫), মিজান (৩৯), ইমরান (২২), আইয়ুব (৩৫), রাশেদ (২৮), ইউনুছ (৩৩) ও সোহাগ (২০)। আটক প্রত্যেক জেলের বাড়ি লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
আটককৃত নৌকা নিলামে বিক্রি করা হয়, জাল শশীগঞ্জ ¯øুইজঘাট এলাকায় আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণের অভিযান সফল করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তারপরও কেউ আইন ভাঙ্গার চেষ্টা করলে তাদের সাথে কোন আপস নেই।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...