বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:০৩
৯৩৬
এম আবু সিদ্দিক,চরফ্যাসন : ভোলার চরফ্যাসন উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৮৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের জনতা রোডে এক সুধী সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা তারেক। সভার সভাপতিত্ব করেন শাখা ব্যাবস্থাপক সামসুদ্দিন মল্লিক নির্ঝর।
প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব বলেন, এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এই অঞ্চলের মানুষ। ব্যাংকের নতুন এ শাখা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ দেবনাথ, অধ্যক্ষ কায়সার আহম্মেদ দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র,প্যানেল মেয়র আবু জাহের ভূইয়া।
অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী ও শাখা ব্যাবস্থাপক সামসুদ্দিন নির্ঝর বক্তব্য রাখেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত