বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫
৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সংঘটিত বিভিন্ন নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে ভোলায় হোন্ডা শোডাউন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে এ হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের নতুন বাজার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
শোডাউনে জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল-রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল পাশা, কামাল মোল্লা, স্বপন গোলদার।
এছাড়া ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, জেলা ছাত্রদলের নেতা মাসুম বিল্লাহ, বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, আরিফ পঞ্চায়েত, সদস্য শাওন, ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, সদস্য সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত