লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১
২১৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আজিজুল ইসলাম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আজিজুল ইসলাম ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা পটোয়ারীহাট এলাকার সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল মন্নান।
আজিজুল ইসলামের অভিযোগ, একই ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলম (৩২) ও কামাল হোসেন (৪০), উভয়ের পিতা মো. ইয়াসিন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। বিশেষ করে তাঁর হাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।
আজিজুল ইসলাম দাবি করেন, তাঁর ক্রয়কৃত ও দলিলভুক্ত জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ধান রোপণ করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে তাঁর অভিযোগ।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের কাছে অভিযোগ করেন। এরপর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান বলে দাবি করেন আজিজুল ইসলাম।
হামলার একপর্যায়ে আজিজুল ইসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আজিজুল ইসলাম।
অভিযোগের বিষয়ে মাহাবুব আলম ও কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত