অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৬

remove_red_eye

১৩০

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন বাজার কাপড়পট্টি রোডের ‘মেসার্স সুমন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ সুমন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। 
 
 মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সুমন জানান, তিনি দীর্ঘদিন ধরে চরফ্যাশন বাজারে সুনামের সঙ্গে মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালানো হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই ফেসবুক আইডিটি মোঃ আমিনুল নামে একজন মাদ্রাসা শিক্ষকের। 
 
ঘটনার বিবরণ দিয়ে ব্যবসায়ী সুমন বলেন, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) রাজবাড়ী জেলা থেকে তিনি ১০৩ বস্তা পেঁয়াজ এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ‘মেসার্স ইব্রাহিম স্টোর’ ১৫০ বস্তা পেঁয়াজ ক্রয় করে একই ট্রাকে চরফ্যাশনে আনেন। পেঁয়াজের মূল চালান হাতে পাওয়ার আগেই তার নিয়মিত পাইকার ‘মাহি স্টোর’-এর স্বত্বাধিকারী মোঃ মনির ৫ বস্তা পেঁয়াজ নেন। সাধারণত প্রতি হাটে চালানের মেমোর মাধ্যমে হিসাব-নিকাশ করা হলেও, হিসাব সম্পন্ন হওয়ার আগেই মোঃ মনির তার কাছে প্রতি বস্তায় পেঁয়াজের ওজন জানতে চান। তিনি চালানের তথ্য অনুযায়ী প্রতি বস্তায় ৪৫ কেজি থাকার কথা জানান। 
 
তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষক মোঃ আমিনুল ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালান, যা তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি তাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। 
 
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুমন এ ঘটনার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানান এবং সত্য ঘটনা তুলে ধরতে স্থানীয় সংসদ সদস্য  নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাছেদ আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম টিপু, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী রুহুল আমিন,মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার মিঠু, সাধারন সম্পাদক ইয়াছিন আসলামীসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।
 




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...