বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২০ রাত ০৯:৩০
৬৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা হল রুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ পূর্ণ আবাহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। কারণ সেদিন শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে ১০ লক্ষ মানুষের সমাবেশে ‘বঙ্গবন্ধু উপাধীতে ভুষিত করেছি। তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবন ধন্য, আমি বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার স্নেহ, আদর ও ভালবাসা পেয়েছি। আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। বাকী জীবনটা বাংলাদেশের মানুষের সেবায় উৎসর্গ করলাম। আমার সকল প্রাপ্তি বঙ্গবন্ধুকে নিয়ে। এ সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে তার জীবনের বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন
জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম সহ শীর্ষ নেতৃবৃন্দ। দুর্যোগ পূর্ণ আবাহাওয়া উপেক্ষা করে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা শেষে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া করোনা থেকে দেশবাসীসহ বিশ্ববাসীকে রক্ষা করার জন্যও দোয়া করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত