চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৬
১২৪
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় মাইনুল হাজারি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শশীভূষণ থানার পুলিশ। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকালে সংঘটিত এই অপহরণ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর চাচা শশীভূষণ ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী হয়ে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেন। তবে আটককৃতের পরিবারের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের জেরে তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জড়ানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রসুলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় সুমাইয়া নাদিয়া নামের ওই ছাত্রী। পথিমধ্যে উত্তর আইচা ৮নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে মাইনুল হাজারি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে একটি অটোরিকশা নিয়ে তার গতিপথ রোধ করে। পরবর্তীতে তারা বিভিন্ন প্রলোভন ও ফুসলাইয়া সুমাইয়া নাদিয়াকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর চাচা শশীভূষণ ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী হয়ে শশীভূষণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামি মাইনুল হাজারিকে (২৪সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে।
এদিকে, গ্রেফতারকৃত মাইনুল হাজারির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, মাইনুল এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। রসুলপুর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে স্থানীয় একটি প্রভাবশালী মহলের গ্রুপিং ও রাজনৈতিক বিরোধের জেরে মাইনুলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও কোণঠাসা করতেই এই সাজানো মামলায় তাকে আসামি করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমদ জানান, স্কুলছাত্রী অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করেছি এবং মামলার প্রধান আসামি মাইনুল হাজারিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার পেছনে অন্য কোনো পারিবারিক বা রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত