অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় চাকরি মেলায় ৬৯ তরুণের কর্মসংস্থান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১৩৭

মোঃ মহিউদ্দিন মহিন : ভোলায় স্কুল থেকে ঝরে পড়া এবং কর্মমুখী দক্ষতা অর্জনে আগ্রহী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা সদরের গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বেসরকারি সংস্থা ইএসডিও।
বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ চাকরি মেলায় সহযোগিতা করে ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।
মো. শাহরিয়ার মাহমুদ, প্রকল্প ব্যবস্থাপক, এএলপি ও হেড অব টিভেট, ইএসডিওর পরিচালনায় এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো. সাজু ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, ইউনিসেফ বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার মো. কাওসার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী, এএলপি ইএসডিওর বরিশাল প্রকল্প ব্যবস্থাপক মো. মানিক মিয়াসহ ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া এবং বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১৫ থেকে ২৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ইএসডিওর Alternative Learning Programme (ALP) প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, অনানুষ্ঠানিক শিক্ষানবিশ প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ।
চাকরি মেলায় ইএসডিও থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেন। তাদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ৬৯ জন চাকরি পেয়েছেন। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে ১৫ জন উদ্যোক্তা হিসেবে নিবন্ধন করেন। তাদের মধ্যে ৭ জন উদ্যোক্তার জন্য ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক মো. শাহরিয়ার মাহমুদ বলেন, ইএসডিওর বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় Alternative Learning Programme (ALP) প্রকল্পটি ভোলাসহ চারটি জেলায় চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া এবং বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
চাকরি মেলায় অংশ নেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন ও সাক্ষাৎকারে অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...