বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২০ রাত ০৯:৫৩
৬৮৬
ভোলার ধনিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলনে সভাপতি হারুন সম্পাদক কবির
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সফল হয়েছেন। এখন গ্রামে গেলে শহর মনে হয়। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ , পাকা রাস্তা, মানুষের মুখে হাসি, মানুষের আয় ক্ষমতা বেড়েছে। এই সব কাজকে বর্তমান সরকারের সফলতা বলে উল্লেখ করে বলেন, এই উন্নয়ন ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে। তোফায়েল আহমেদ বলেন, ধনিয়া ইউনিয়টি মেঘনা নদীর কোল ঘেষা । ইউনিয়নটি নদী ভাঙনের মুখে পড়লে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙন রোধে সিসিবøক বাধ স্থাপনে বরাদ্দ দেন। তাই এ এলাকা এখন ভাঙন থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মান হলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে সৎভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহŸান জানান।
ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এমদাদ হোসেন কবির শীর্ষসহ নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় পর্বে মোঃ হারুনুর রশিদ হাওলাদারকে সভাপতি ও এমদাদ হোসেন কবিরকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত