মলয় দে
প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:২৮
৮৫
মলয় দে ॥ ভোলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি। জেলার সাত উপজেলায় এবার ১২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপের কাঠামো তৈরি হয়েছে। কোথাও প্রতিমায় মাটির কাজ চলছে, আবার কোথাও চলছে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ।
জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলতে চলছে মাটির কাজ। অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজও প্রায় শেষ পর্যায়ে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ।
প্রতিমা তৈরির কারিগররা জানান, কয়েক মাস ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। পূজার সময় ঘনিয়ে আসায় এখন কাজের চাপ বেড়েছে। ষষ্ঠী পূজার আগেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তারা। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম বলে জানান কয়েকজন কারিগর।
কারিগর বিষ্ণু পালের ভাষ্য, প্রতিমা তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু করেছি। এখন কাজের চাপ বেশি। সময়মতো কাজ শেষ করতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।
ফরিদপুর থেকে আসা কারিগর বারেন পাল ও সাগর পালের বক্তব্য, মাটির কাজ শেষ হলে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ শুরু হবে।তারা আশা করছেন, পূজার আগেই সব কাজ শেষ করতে পারবেন। তবে তাদের অভিযোগ পরিশ্রম অনেক হলেও সেই তুলনায় পারিশ্রমিক তেমন পাচ্ছেন না।
এদিকে পূজার আনুষঙ্গিক আয়োজনও এগিয়ে নিচ্ছেন আয়োজকেরা। ওয়েস্টার্ণ পাড়া মিহিরলাল সাহার পূজা মন্ডপের আয়োজকদের মধ্য গোপাল সাহা জানান,গত দুই মাস ধরে মণ্ডপের সাজসজ্জার পাশাপাশি পূজার প্রয়োজনীয় প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন তারা।মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার চেষ্টা করছেন বলেন জানান তিনি।
পূজার আয়োজন নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বেনু পাল বলেছেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি অনুদানও বাড়ানো প্রয়োজন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে পুলিশও। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত