অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেলো কয়েক হাজার অসহায় মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

১২৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার   আন্দালিব রহমান পার্থর উদ্যোগে ভোলায় চতুর্থ দফায় ফ্রি মেডিকেল ক্যাম্পে  দুস্থ সহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে । আজ শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নে একযোগে এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ , প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল এলাকার অসচ্ছল মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগে নেয়া । 
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বাংলাদেশে জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সদর উপজেলার ৯ টি ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চিকিৎসাসেবা দেয়া হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...