অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আওয়ামী সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয়: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৬

remove_red_eye

১০৫০

মোঃ জসিম জনি/ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সা¤প্রদায়িক স¤প্রীতির বাংলাদেশে আবহমান কাল থেকেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। এবছর করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে সরকারি নির্দেশনা ও জাতীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে হবে।  শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমোহন মদন মোহন ঠাকুর জিউ মন্দির আয়োজিত উপজেলার ১৮ পূজা মন্ডপে সরকারি অনুদান ও এমপি শাওনের পক্ষ থেকে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, সবার আগে জীবন। জীবন রক্ষা করেই আমাদের সকল প্রকার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়না।
আওয়ামী সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয় মন্তব্য করে এমপি শাওন আরো বলেন, বিশ্বব্যাপী প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে কোনো কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না। সরকারের সুব্যবস্থাপনার ফলেই মহামারীকালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার হয়েছে উল্লেখ করেন এমপি শাওন।
এসময় শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউ মন্দিরের সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হীন্দ, সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু, সহসভাপতি কালিপদ দাস, শম্ভু কর্মকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি, শংকর মজুমদার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...