বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১
৭৩
মোঃ আনোয়ার পারভেজ : ‘শিক্ষকতা পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
সভায় বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা কঠিন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা সবার দায়িত্ব।
তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও বাড়বে।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজ, বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শহিদ তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া) ভোলা জেলা শাখার আহ্বায়ক এনামুল হক, চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ওয়েস্টার্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম এবং শহীদ জিয়া আদর্শ স্কুলের প্রধান শিক্ষক ও ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং কর্মপরিবেশ উন্নত করা হলে তাঁরা আরও দক্ষতার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত