অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৬ রাত ০৮:২১

remove_red_eye

৯৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে  সদ্য যোগদানকৃত প্রাথমিক সহকারী শিক্ষকদের ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেক ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দৌলতখানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান, সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক হারুন অর রশিদ, নির্বাহী সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি নূরে আলমসহ জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম তুহিন, ফরিদ হোসেন, মোস্তফা ফারুক, নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে উপজেলা শিক্ষা অফিসার  বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম কারিগর। নতুন কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সদ্য যোগদান কৃত শিক্ষকদেরকেও বরণ করে নেওয়া হয়।
পরে দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে দৌলতখান উপজেলার সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...