বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৬
৬২২
ভোলার শিবপুর ও চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
জুন্নু রায়হান : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করা এবং ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। একটি তিনি করে গিয়েছেন। তার নেতৃত্বে বাংলদেশ স্বাধীন হয়েছে। অপরটি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা করছেন। প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সম্মেলনে তোফায়েল আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষা করার জন্য বøকবাধ নির্মাণ করা হয়েছে। ভোলায় রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। ভোলার গ্যাস কাজে লাগিয়ে এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। এরই মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনার তীরে যেখানে চাষাবাদ হয়না এমন জমি নিয়ে একটি কোম্পানি কাজ শুরু করেছে। এ ছাড়া ভোলায় প্রায় ৪ হাজার একর জমি নিয়ে সরকারিভাবে ইকোনোমিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে ভোলা হবে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো: বাছেদ মিয়াকে সভাপতি এবং মো: মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোশারেফ হোসেন মশু মেম্বার ও রুহুল আমিন মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে বিকালে ভোলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মহিউদ্দিন মাতাব্বরকে সভাপতি ও গিয়াসউদ্দিন ফারুক কে সম্পাদক ভূট্টু মহাজান কে সাংগঠনিক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত