অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর অনুদান থেকে গণমাধ্যম কর্মীরাও বঞ্চিত হয়নি :এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৮

remove_red_eye

৬২৩

চরফ্যাসনে সংবাদকর্মী ও  পেশাজীবিদের অনুদানের চেক বিতরণ

চরফ্যাশন  প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, মহামারী করোনার কারনে বিপর্যস্ত বিশ্ব, যার প্রভাব এড়াতে পারেনি বাংলাদেশ। কিন্তু করোনাকালে জীবনের ঝুকি নিয়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা মানুষের পাশে ছিল। এই সময়ে বিভিন্ন পেশাজীবিদের জীবিকা সচল রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯টি প্যাকেজের মধ্যেমে ১ লক্ষ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা ও আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধান মন্ত্রীর এই অনুদান থেকে বঞ্চিত হয়নি গণমাধ্যম কর্মীরা। তিনি স্বপ্ন দেখেন দরিদ্র নিপীড়িত গণ মানুষের ভাগ্য উন্নয়ন।
রবিবার ভোলার চরফ্যাশন প্রেসক্লাবে জাতীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের করোনাকালীন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর এমপি জ্যাকব চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৪২ জন অসহায় দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন। বিকেলে রসুলপুরে মুজিব বর্ষে বেগম রহিমা ইসলাম কলেজে বঙ্গবন্ধু আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,  ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...