চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৮
৬৪২
চরফ্যাসনে সংবাদকর্মী ও পেশাজীবিদের অনুদানের চেক বিতরণ
চরফ্যাশন প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, মহামারী করোনার কারনে বিপর্যস্ত বিশ্ব, যার প্রভাব এড়াতে পারেনি বাংলাদেশ। কিন্তু করোনাকালে জীবনের ঝুকি নিয়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা মানুষের পাশে ছিল। এই সময়ে বিভিন্ন পেশাজীবিদের জীবিকা সচল রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯টি প্যাকেজের মধ্যেমে ১ লক্ষ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা ও আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধান মন্ত্রীর এই অনুদান থেকে বঞ্চিত হয়নি গণমাধ্যম কর্মীরা। তিনি স্বপ্ন দেখেন দরিদ্র নিপীড়িত গণ মানুষের ভাগ্য উন্নয়ন।
রবিবার ভোলার চরফ্যাশন প্রেসক্লাবে জাতীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের করোনাকালীন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর এমপি জ্যাকব চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৪২ জন অসহায় দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন। বিকেলে রসুলপুরে মুজিব বর্ষে বেগম রহিমা ইসলাম কলেজে বঙ্গবন্ধু আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত