অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে মারধর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:১৯

remove_red_eye

৭৩৪


ইকরামুল আলম  : ভোলা সদর উপজেলায় পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর নাম মো. আব্দুস সাত্তার। শনিবার দিবাগত রাতে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাহেবের চর গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্ত্রী বিবি লাইজু ভোলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত চার সন্তানের মা বিবি লাইজু বলেন, গত প্রায় ১৫ বছর আগে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর গ্রামের আনিচ মালের ছেলে আব্দুস সাত্তারের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের চার বছর তাদের সংসার ভালোভাবেই চলছিলো। ইতোমধ্যে তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। এ অবস্থায় দেশে কোনো কাজ না পেয়ে তার স্বামী আব্দুস সাত্তার চট্টগ্রাম পোর্টে চাকুরী করতে যায়। এর পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। পরে খোজ নিয়ে বিবি লাইজু জানতে পারে স্বামী আব্দুস সাত্তার চট্টগ্রামে এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে। যার ফলে আব্দুস সাত্তার  সংসারে বাজার থেকে শুরু করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দেয়া বন্ধ করে দেয়। এতে স্ত্রী লাইজু সংসার খরচের টাকা পয়সা চাইলে তাকে মারধর করে সাত্তার। এমনকি স্বামী আব্দুস সাত্তার তার চিকিৎসার খরচও দিতেন না। টাকা চাইলে উল্টো লাইজুর বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার কথা বলে সে। টাকা এনে দিতে না পারলে স্বামী আব্দুস সাত্তার, শ্বাশুড়ি কোহিনুর বেগম, দেবর দুলাল ও নোয়াব মিলে তাকে মারধর করে। এ নিয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক বার মিমাংশা করেও কোনো লাভ হয়নি।
সর্বশেষ গত ১০-১২ দিন আগে আব্দুস সাত্তার চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। কিন্তু ঘরে চারটি সন্তান থাকা সত্বেও সে কোনো কিছুই আনেনি। এমনকি সংসারের বাজার সদাই কেনো কিছুই কিনে দেয়নি। এগুলো চাওয়ার কারনে শনিবার রাতে আব্দুস সাত্তারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রী লাইজুকে লাঠি দিয়ে বেধম মারধর করে। এক পর্যায়ে সে মাটিতে পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার কাছ থেকে মোবাইল নিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে লাইজু পালিয়ে ঘর থেকে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে তার মাকে খবর দিলে তারা লাইজুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
লাইজুর মা বিবি রাহিমা অভিযোগ করে বলেন, বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই আব্দুস সাত্তারকে চার গন্ডা জমি কিনে দিয়েছি। এবং নগদ ৭০ হাজার টাকা, গরু, ছাগলসহ স্বর্ণালংকার দিয়েছি। কিন্তু তার পরও মেয়ের সুখ হয়নি। জামাই আব্দুস সাত্তার টাকা ইনকাম করে অন্য মহিলার সাতে পরকিয়া করে। আমার মেয়ে ও নাতি নাতনীদের খোজ রাখেনা। মাঝে মধ্যে বাড়িতে আসলে আমার মেয়েকে মারধর করে। আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সাত্তার মারধরের কথা স্বীকার করে বলেন, আমাদের দু'জনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে স্ত্রী লাইজু উল্টাপাল্টা কথা বলায় তাকে হালকা চর-থাপ্পর দিয়েছি।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।  অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...