অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে লালমোহন পৌরসভা চ্যাম্পিয়ন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২০ রাত ১০:২১

remove_red_eye

৬০৯

লালমোহন  প্রতিনিধি : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে লালমোহন পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মাঠে ফাইনাল ম্যাচে গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থাকে ট্রাইব্রেকারে হারিয়ে পৌরসভা কাপ অর্জন করে। খেলায় উপস্থিত থেকে ট্রপি তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি ছিলেন সর্বকালের সেরা বাঙালি। মহৎ ব্যক্তিত্বের অধিকারী এই মহামানবের আদর্শকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধু যেমন দেশ প্রেমিক ছিলেন, তেমনি তার কন্যা শেখ হাসিনাও একজন খাঁটি দেশ প্রেমিক।
তিনি আরও বলেন, আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা গরীবের টাকা আত্মসাৎ করেছেন। দেশের সম্পদ লুটপাট করেছেন। এতিমের টাকা মেরে খেয়েছেন।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি আন্তরিক। তিনি ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও উন্নত করার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকাও প্রধানমন্ত্রী নিয়েছেন, যা এর আগে কোনও সরকার করেনি।
লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় গত ২ অক্টোবর। এতে লালমোহন ও চরফ্যাশনের ৮টি দল অংশগ্রহণ করে।  
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম নবীন প্রমূখ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...