অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১:০৩

remove_red_eye

১০০

মো. মহিউদ্দিন মহিন : জাতীয় কবি নজরুল জন্মশতবার্ষিকী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শীর্ষস্থানীয় সাফল্য অর্জন করেছে ভোলার আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার্থীরা। সাতটি ইভেন্টে অংশ নিয়ে মাদরাসাটির সাত শিক্ষার্থীই বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করেছে।
 
প্রতিযোগিতায় আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার্থীরা দুটি ইভেন্টে প্রথম, একটি ইভেন্টে দ্বিতীয় এবং চারটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে। প্রত্যেক প্রতিযোগীর সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
 
মাদরাসা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
 
আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পক্ষ থেকে এ অর্জনে পুরস্কাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে।
 
এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার শিক্ষার্থীরা ছয়টি প্রথম স্থান পুরস্কার সহ সব মিলিয়ে ১৩টি পুরস্কার লাভ করেছে।
 
মাদরাসার পরিচালক জানান: একাডেমিক শিক্ষার পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক অঙ্গনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তাদের অবস্থান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামী সংগীত পরিবেশন করে দেশব্যাপী সুনাম অর্জন ও পরিচিতি লাভ করেছে।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...