অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৭

remove_red_eye

৯৪

এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণসহ ৬ দফা দাবী
 
 
 
মোঃ আব্দুর রহমান হেলাল : এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের আদলে বেতন-ভাতা ও আর্থিক সুবিধা প্রদান, অবসরকালীন পাওনা এককালীন পরিশোধ এবং বদলির আদেশ দ্রুত জারির দাবিতে ভোলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শর্তহীনভাবে এক ঘোষণায় সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে জাতীয়করণ করতে হবে। কোনো শর্ত দেওয়া যাবে না, কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।”
তিনি বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করছেন। অথচ তাঁদের আর্থিক সুযোগ-সুবিধা সরকারি কর্মচারীদের তুলনায় অনেক ক্ষেত্রে সীমিত। এ বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতাসহ সব প্রাপ্য আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের আদলে নিশ্চিত করতে হবে। নবম পে-স্কেল অনুযায়ী তাঁদের সুযোগ-সুবিধা নির্ধারণ করতে হবে। সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতার সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতার বড় ব্যবধান দূর করতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে অবসর সুবিধা এককালীন পরিশোধের বিষয়ে ঘোষণা দিতে হবে। বদলির আদেশ জারিসহ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
 ‘২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলে এমপিওভুক্ত প্রতিষ্ঠান নয় কেন?’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা-পরবর্তী দুর্ভিক্ষময় পরিস্থিতিতেও দেশে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছিল। তাহলে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দীর্ঘসূত্রতা কেন—এ প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।
 
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দীর্ঘদিনের প্রত্যাশা। তাঁদের দাবি উপেক্ষা না করে সরকারের উচিত বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা। শিক্ষকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ
সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. সব এমপিওভুক্ত মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ।
২. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ।
৩. ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু।
৪. সরকারি নিয়মের আদলে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা প্রদান।
৫. নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৬. অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধের ব্যবস্থা এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সুপার ও সহকারী শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারি।
বক্তারা বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা হলে তাঁরা আরও মনোযোগের সঙ্গে পাঠদান করতে পারবেন। মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং জাতীয় উন্নয়নে এ খাতের অবদান আরও জোরদার করতে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
 সম্মাননা ক্রেস্ট প্রদান : 
প্রিন্সিপাল আবু জাফর মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন প্রিন্সিপাল মোহাম্মদ সফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী ও প্রিন্সিপাল মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন প্রিন্সিপাল মো. লোকমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন আজিজীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, ভোলা জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের ভোলা জেলা সদস্যসচিব অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা সভাপতি প্রিন্সিপাল আইয়ুব আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ভোলা জেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার ও শিক্ষক-কর্মচারীরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলন শেষে শিক্ষক-কর্মচারীদের ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আর্থিক বৈষম্য নিরসন এবং মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...