অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়েসহ প্রতারনার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২০ রাত ০৮:৩৯

remove_red_eye

৬৯৫

হয়রানি থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় পরিচয়পত্র পরিবর্তনসহ  জালিয়াতির মধ্য দিয়ে একাধিক বিয়ে করে স্বামীর সম্পদ হাতিয়ে নেয়া ও টাকার জন্য উল্টো স্বামীর পরিবারের বিরুদ্ধে  মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ ওঠেছে একটি  ডায়ানোগষ্টিক সেন্টারের স্টাফ নূর-নাহার ওরফে তামান্না আক্তারের বিরুদ্ধে। সোমবার  ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য দেন প্রথম স্বামী ওষুধ ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন ।

 মহিউদ্দিন অভিযোগ করেন,  ২০০৮ সালে পারিবারিক ভাবে মৃত রফিকুল ইসলামের মেয়ে  জাতীয় পরিজয়পত্র অনুযায়ী নুর নাহারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি  মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে নূর-নাহার নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যে তিনি আগেরটি গোপন রেখে নতুন জাতীয় পরিচয়পত্র খুলে ফের মোহনা ডায়াগনষ্টিকের স্টাফ সালমান রহমান নামের এক যুবককে বিয়ে করে। ওই ছেলের কাছ থেকেও  কাবিনের ১০ টাকা আদায় করে কেটে পড়ে। অপরদিকে মহিউদ্দিনের কাছ থেকে এ পর্যন্ত ১১ লাখ টাকা নগদ ও  ২০ লাখ টাকার জমি ( সম্পত্তি) হাতিয়ে নেয়। একই সঙ্গে মহিউদ্দিনের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নিতে মহিউদ্দিনসহ ওই পরিবারের বিরুদ্ধে ১০টি মামলা দেয়। এমন পরিস্থিতিতে  মহিউদ্দিন মালেশিয়ায়( বিদেশে) চলে যান। ফের ওই নারী ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রæতি দিয়ে মহিউদ্দিনের সঙ্গে ফের সংসার করেতে ও তাদের সন্তানের ভবিষ্যৎ কথা বলে মহিউদ্দিনকে দেশে আসতে প্রলুব্ধ করে। মহিউদ্দিন দেশে ফেরলে ফের তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে টাকার মাধ্যমে আপোষ করতে চাপ দিতে থাকে। নূরনাহারের জালিয়াতি হিসেবে জাতীয় পরিচয় পত্রের দুটি কপি সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহিউদ্দিন। তাতে দেখা যায়, একটির মধ্যে রয়েছে নূর নাহার, পিতা রফিকুল ইসলাম, মাতা হনুফা বিবি, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯১, জাতীয় পরিচয় নম্বর ৬৪০১৩৫৮২১০ ।  অপর পরিচয়পত্রে নাম তামান্না আকতার, পিতা শামসুল হক দুলাল, মাতা মনোয়ারা বেগম, জন্ম তারিখ ১০ মে ১৯৯৭। জাতীয় পরিচয়পত্র নং ৯৫৭৮৭৬২৯০৯ । বর্তমানে ওই নারী একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বেড়াচ্ছে মহিউদ্দিনসহ তার পরিবারকে। তবে দুটি পরিচয়পত্রেই একই নারীর ২ ধরনে ছবি দেখা যায়। মহিউদ্দিন ওই নারীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সাহায্য চেয়েছেন। তবে ওই নারীর আত্মীয়রা অভিযোগ অস্বীকার করেন। উল্টো তারা মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...