অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলের কারাদণ্ড

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২০ রাত ০৮:৪৫

remove_red_eye

৭৪৭

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরা উপজেলার মেঘনায় মা ইলিশ শিকারের সময় হাতিয়ার নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নের্তৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ টিম। সোমবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলী সংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের এক বছর করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন, খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারে সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর একশত নব্বই কিলোমিটার এলাকায় সব ধরনে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করে সরকার।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...