অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

৭৪

সভাপতি জলিল সিকদার ,  সম্পাদক নুরুল হক

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডা. আব্দুল জলিল সিকদারকে সভাপতি ও ডা. মো. নুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আব্দুল জলিল সিকদার, ডা. মতিলাল দাস, ডা. মাহবুবুর রহমান মাজেদ, ডা. হারুন অর রশিদ, ডা. বিরেন চন্দ্র নন্দী, ডা. গিয়াস উদ্দিন, ডা. গজনবীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ডা. চিত্তরঞ্জন আচার্যকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য ছিলেন ডা. তালুকদার এ কে এম আলমগীর ও ডা. এ কে এম আজিজুল ইসলাম। পরে নির্বাচন কমিটি ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে আলহাজ্ব ডা. মো. রফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, ডা. মাহবুবুর রহমান মাজেদকে সাংগঠনিক সম্পাদক, ডা. আব্দুল মান্নানকে অর্থ সম্পাদক এবং ডা. চন্দ্রশেখর ব্রহ্মচারীকে দপ্তর সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় ও পেশাগত কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...