অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নিখোঁজের তিন দিন পরও সন্ধান মেলেনি মনপুরার ফরহাদের


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৪

remove_red_eye

১১৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা থেকে নিখোঁজ হন ফরহাদ। এলাকাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মো. মিরাজের ছেলে। পেশায় তিনি একটি বেসরকারি কারখানার কর্মচারী।
নিখোঁজ  ফরহাদের বড় ভাই মো. সাত্তার জানান, গত রোববার নোয়াখালী হয়ে মনপুরায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন ফরহাদ। তিনি আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথাও জানিয়েছিলেন। তবে রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।
নিখোঁজের তিন দিন পার হলেও ফরহাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম জানান,  এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...