বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২০ রাত ১০:০৫
৬৮৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সোমবার রাতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে রাতেই ৪ জনের ১ বছর করে কারাদন্ড ও অন্য ৯ জনের বিভিন্ন পরিমাণে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
তেঁতুলিয়া নদীতে রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে ১০ জন জেলেকে আটক করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. সাইফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনের ১ বছর করে কারাদন্ড এবং বাকি ৬ জনের বিভিন্ন পরিমাণে ১৪ হাজার টাকা জরিমানার জরিমানার আদেশ দেন।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেন। সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ৩ জনকে বিভিন্ন অংকের মোট ১৪ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সাচড়া ইউনিয়নের বাহারুল(২০), সাহিন (২১), সজিব (২৮), ও নুরনবী (৩৫)।
এ নিয়ে চলতি অভিযানে ৩৪ জনের জেল, জরিমানা-৩০ জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত