অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলায় বিশেষ মহড়া বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৭

remove_red_eye

৭৮

বাংলার কন্ঠ প্রতিবেদক :  সাগরকূলের দ্বীপজেলা ভোলায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ মহড়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
‘দুর্যোগ থেকে মুক্তি করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত
মহড়ায় ঝড়-জলোচ্ছ্বাস, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জানমাল রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। উঁচু ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিচে নামানো, আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো, ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আগুন নেভানোর কৌশল দেখানো হয়। পাশাপাশি অসতর্কতাবশত গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার পদ্ধতিও  প্রদর্শন করা হয়।
 
আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম সতর্কবার্তা, যথাযথ প্রস্তুতি ও জনসচেতনতার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
পরে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম ছালেহ উদ্দিন এবং বিদ্যালয়ের অধ্যক্ষ খালেদা খানম বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা ভোলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় একটি দুর্যোগসহনশীল ভোলা গড়ে তোলা সম্ভব।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...