অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ইফার জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২

remove_red_eye

৩৯

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ২০টি ইভেন্টে অংশ নেয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে শিক্ষার্থীরা মোট ৬০টি পুরস্কার লাভ করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমোহন মডেল মসজিদের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক এম মাকসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থাটির সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী।
প্রতিযোগিতায় অংশ নেয় লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদ্রাসা, লালমোহন মডেল একাডেমি, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদ্রাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমি, গজারিয়া দারুল কুরআন একাডেমি, পশ্চিম চর উমেদ দাখিল মাদ্রাসা, রায়চাঁদ রেসিডেনসিয়াল মডেল মাদ্রাসাসহ কয়েকটি নূরানি মাদ্রাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম ও বিন ইয়ামিন এবং সাধারণ কেয়ারটেকার আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা।
সমাপনী বক্তব্যে সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী বলেন, তিনি ৩০ বছর ধরে এ ধরনের প্রতিযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন।
এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা ও যোগ্যতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চেষ্টা করতে হবে।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...