অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলেকে কারাদণ্ড


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯

remove_red_eye

৪৩

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষার অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় দশ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট ।
 
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করেন। এসময় মেঘনার বাসনভাঙ্গা চরে দক্ষিণ পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় অবস্থায় ১০ জেলে ও দুটি মাছ ধরার ট্রলার আটক করে মৎস্য প্রশাসন।
 
পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট ও তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বনি আমিন আটককৃতদেরকে প্রত্যেককে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। সাঁজাপ্রাপ্তরা হলেন, মোঃ রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০ ), মোঃ সুমন (৩২), মোঃ ইব্রাহিম (২৫)মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মোঃ রাকিব (২৫)। আটক প্রত্যেক জেলে বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
 
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, মেঘনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২দিনে যে কেউ সরকারি আইন লঙ্গন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...