অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকারের মহোৎসব


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৩

remove_red_eye

৫২

মনপুরা প্রতিনিধ  : মা ইলিশ রক্ষায় দেশজুড়ে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা থাকলেও ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে মা ইলিশ শিকার। সেই শিকার করা মা ইলিশ নদীর পাড়ে বিক্রি করছে জেলেরা।
 
সন্ধ্যা হলেই জাল ও নৌকা নিয়ে মেঘনায় নেমে পড়ে মা ইলিশ শিকার করে জেলেরা। পরে নদীরপাড়ে বিক্রি করে। প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু জেলেরা মা ইলিশ শিকার করছে বলে অভিযোগ জেলে সমিতির নেতাদের।
 
মৎস্য বিভাগ ও প্রভাবশালী নেতাদের সাথে রফাদফা করে মেঘনায় অবাধে মা ইলিশ শিকার করার অভিযোগও তাদের।
 
এদিকে দীর্ঘদিন ধরে উপজেলায় স্থায়ী কোনো উপজেলা মৎস্য কর্মকর্তা (ইউএফও) নেই, পাশাপাশি উপজেলা মৎস্য অফিসের জনবল সংকট ও লজিস্টিক সংকটের কারণে মেঘনায় নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না বলে জানান উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা। 
 
সরেজমিনে উপজেলার মেঘনা উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে দিন-রাত নির্বিশেষে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট ও বেল জাল নিয়ে নদীতে নেমে মা ইলিশ শিকার করছেন। তালতলা, সূর্যমুখী, বেইজ্জা,জনতা, মাষ্টারহাট, খাড়িরখাল, জংলারখাল, টেকেরঘাট, কলাতলী ও ঢালচর মৎস্য ঘাটের জেলেরা প্রতিনিয়ত মা ইলিশ শিকার করছে। এছাড়াও ঢিলেঢালা হওয়ায় অসাধু চক্রগুলো সুযোগ বুঝে অবাধে ইলিশ ধরে নদীর তীরের গোপন আস্তানায় পাইকারদের কাছে বিক্রি করছে। 
 
মৎস্যজীবীরা জানান, সঠিক সময়ে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান না হলে আগামী মৌসুমে নদীতে ইলিশের উৎপাদন চরমভাবে ব্যাহত হবে। এতে শুধু জাতীয় সম্পদ নষ্ট হবে না, বরং নিষেধাজ্ঞার আইন মেনে চলা প্রকৃত জেলেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
 
ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সহাসভাপতি আক্তার সিকদার অভিযোগ করে জানান, অসাধু জেলেরা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে রফাদফা করে অবাধে মা ইলিশ শিকার করছে। এছাড়াও ঢিলেঢালা অভিযােেন কারণে অবাধে মা ইলিশ শিকার চলছে অভিযোগ করছেন তিনি।
 
এদিকে মনপুরা মৎস্য দপ্তরের চরম সীমাবদ্ধতার কথা স্বীকার করে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, স্থায়ী কোনো মৎস্য কর্মকর্তা নেই। তাছাড়া অভিযান পরিচালনা করার জন্য যে ধরনের জনবল ও লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, তা-ও আমাদের নেই। প্রয়োজনীয় জনবল ও কর্মকর্তা না থাকায় নিষেধাজ্ঞার এই বিশেষ সময়েও সঠিকভাবে এবং নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
 
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব জানান, মৎস্য অফিস, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সমন্বয়ে মেঘনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। লজিস্টিক স্বল্পতার কারণে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তারপরও অসাধু জেলেদের অপতৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...