অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:০৯

remove_red_eye

৩০

আকবর জুয়েল, লালমোহন : সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য, নেতিবাচক সামাজিক ধারণা ও কুসংস্কার দূর করে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ভোলার লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) লালমোহন উপজেলা হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা অংশ নেন। দলীয় আলোচনা, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে তাঁরা সমাজে বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা, বৈষম্যের কারণ এবং তা থেকে উত্তরণের উপায় তুলে ধরেন।
নারী ও তরুণদের জীবনে নেতিবাচক সামাজিক ধারণার প্রভাব কমানো এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সচেতনতা তৈরির লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: ণড়ঁঃয ভড়ৎ ঊয়ঁধষরঃু’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া এবং সাংবাদিক ইউসুফ আহমেদ।
তাঁরা বলেন, সমাজে প্রচলিত বৈষম্যমূলক মানসিকতা ও নেতিবাচক ধারণা পরিবর্তনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের সচেতনতা ও ইতিবাচক উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরেন। বক্তারা নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকেরা আশা প্রকাশ করেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং প্রত্যেকের অধিকার, যোগ্যতা ও সম্ভাবনা সমানভাবে মূল্যায়িত হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...