বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩
৩৬
বাংলার কন্ঠ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে ভোলা ক্যাম্প। জেলার ৭ উপজেলার ১১৮টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপ পরিদর্শন করেছে সংস্থাটি।
রোববার (১৮ অক্টোবর) শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলা এসআরবি-৮ ক্যাম্প কমান্ডার লেঃ কমাঃ বি.এম. তানজীমুল ইসলাম।
তিনি জানান, ভোলা সদর উপজেলার ২৭টি এবং অন্যান্য উপজেলার ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। এ বিষয়ে জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
ক্যাম্প কমান্ডার লেঃ কমাঃ বি.এম. তানজীমুল ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা তাঁদের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এ সময় শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি বিমল কর্মকার, সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভোলা জেলা সদস্য সচিব তপন কুমার সরকার এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের ভোলা জেলা আহ্বায়ক চঞ্চল বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত