বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৬
৩৮
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার রাজাপুরে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আসিফ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ দলু মিয়া ও হালিমা বেগমের ছেলে।এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতের দিকে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসিফকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান বেপারী বলেন, রাজাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে একজন যুবক, যে বিএনপির কর্মীসমর্থক, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে শুনেছেন, অভিযুক্ত আসিফকে স্থানীয় লোকজন ধরে মারধর করেছেন। আসিফ বিএনপির সমর্থক ছিলেন, তবে দলের কোনো পদে ছিল না বলে তিনি জানান।স্থানীয়দের দাবি, তিনি মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে নিহতের মা ছেলের এধরনের মৃত্যু মেনে নিতে পারছেনা। তিনি আহাজারি করে তার ছেলে হত্যার বিচার দাবি করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহার দায়ের করা হয়নি। এজাহার পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তদন্ত চলছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত