অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দৌলতখানে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি হাফিজ ইব্রাহিম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬

remove_red_eye

৩৪

রোমানুল ইসলাম সোহেব ,দৌলতখান থেকে : ভোলার দৌলতখান উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তাঁর এ উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
 
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে দৌলতখানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
 
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক এটাই তাঁর প্রত্যাশা। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের ভেদাভেদ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...