মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:২৮
৯৭০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিজ বাড়িতে একা পেয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে শালিসী বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রিপন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু শালিসীতে দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিশুটির মা মিনারা বেগম। এঘটনায় একজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই শিশুটির মা মিনারা বেগম। তবে এখন পর্যন্ত ধর্ষণ চেষ্টার আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনাটি গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ওই শিশুটির বাড়িতে ঘটে। পরে রবিবার সকালে শিশুটির মা বাদী হয়ে রিপন মাঝি (৪৫) নামে থানায় মামলা দায়ের করে।
শিশুটির চাচা জহির জানান, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে রিপন মাঝি সহ শিশুটিকে একসাথে ঘরের ভিতরে দেখতে পাই। তখন রিপন মাঝিকে জিজ্ঞাসা করতেই রিপন মাঝি পা ধরে ক্ষমা চায়। পরে আমার ভাবিকে কেন শিশুটিকে একা ঘরে রেখে গেছে তার জন্য রাগ করি।
শিশুটির মা মিনারা বেগম জানান, শুক্রবার দুপুরে দুই মেয়েকে রেখে পাশের বাড়িতে যান। এই সুযোগে রিপন মাঝি ঘরে ডুকে বড় ৮ বছরের মেয়ের সাথে জোর পূর্বক ধর্ষণের চেষ্ঠা করে। পরে আমার চাচাতো দেবর জহির পুকুরে গোসল করতে আসলে ঘটনাটি দেখে। পরে স্থানীয়ভাবে শালিসীতে রিপন মাঝিকে ৫০ হাজার টাকা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেয়নি। পরে রবিবার থানায় মামলা করি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্ঠায় থানায় মামলা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক