অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অবশেষে থানায় মামলা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:২৮

remove_red_eye

৯৯১

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরায় নিজ বাড়িতে একা পেয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে শালিসী বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রিপন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু শালিসীতে দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিশুটির মা মিনারা বেগম। এঘটনায় একজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই শিশুটির মা মিনারা বেগম। তবে এখন পর্যন্ত ধর্ষণ চেষ্টার আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনাটি গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন ওই শিশুটির বাড়িতে ঘটে। পরে রবিবার সকালে শিশুটির মা বাদী হয়ে রিপন মাঝি (৪৫) নামে থানায় মামলা দায়ের করে।
শিশুটির চাচা জহির জানান, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে রিপন মাঝি সহ শিশুটিকে একসাথে ঘরের ভিতরে দেখতে পাই। তখন রিপন মাঝিকে জিজ্ঞাসা করতেই রিপন মাঝি পা ধরে ক্ষমা চায়। পরে আমার ভাবিকে কেন শিশুটিকে একা ঘরে রেখে গেছে তার জন্য রাগ করি।

শিশুটির মা মিনারা বেগম জানান, শুক্রবার দুপুরে দুই মেয়েকে রেখে পাশের বাড়িতে যান। এই সুযোগে রিপন মাঝি ঘরে ডুকে বড় ৮ বছরের মেয়ের সাথে জোর পূর্বক ধর্ষণের চেষ্ঠা করে। পরে আমার চাচাতো দেবর জহির পুকুরে গোসল করতে আসলে ঘটনাটি দেখে। পরে স্থানীয়ভাবে শালিসীতে রিপন মাঝিকে ৫০ হাজার টাকা ও ৫০ বেত নির্ধারন করে। কিন্তু দুই বেত দেওয়া হলেও ৫০ হাজার টাকা দেয়নি। পরে রবিবার থানায় মামলা করি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্ঠায় থানায় মামলা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...