অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৫ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের অভিযোগ, ৮ বস্তা মাছ জব্দ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৭৫

এআর সাহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার ও সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার (১৯অক্টোবর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী ইউনিয়ন থেকে পরিবহন করার সময় প্রায় আট বস্তা ইলিশ মাছ জব্দ করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। অবৈধ ইলিশ পরিবহন ও মজুত বিষয়  সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম আলোচনায় এসেছে। চর কুকরী-মুকরী ইউনিয়নের মাহফুজ, মঞ্জু, মাহাবুব ও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠলেও মাহফুজের দাবি, মাছ শিকারের সঙ্গে তিনি জড়িত নন।  মাহফুজ বলেন, প্রশাসনকে ম্যানেজ করে কিছু জেলে নদীতে মাছ শিকার করছেন এমন ঘটনা সত্য। তবে জব্দ করা মাছের ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। মাছ ধরার বিষয়টি মঞ্জু ও আব্বাস জানেন বলেও উল্লেখ করেন মাহফুজ। এ বিষয়ে জানতে ওই দুজনকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির আট বস্তা ইলিশ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি উপজেলা মৎস্য প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এদিকে স্থানীয়ভাবে আরও অভিযোগ উঠেছে, কুকরী-মুকরী ইউনিয়নের দক্ষিণাংশ পর্যন্ত নদী এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার চলছে। স্পিডবোটে গলাচিপা হয়ে এসব মাছ পাচার করা হচ্ছে বলেও তথ্য সূত্রে জানাগেছে।
এ ছাড়াও ইলিশ ডিপ ফ্রিজে মজুত এবং মাছ কেটে লবণ দিয়ে সংরক্ষণের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ব্যবসা চালানোর অভিযোগও পাওয়া উঠেছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই সময়ে নিষিদ্ধ কার্যক্রম বন্ধ রাখা ইলিশের বংশবিস্তার ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।
স্থানীয় সচেতন মহলের দাবি, নদীপথে নজরদারি বাড়িয়ে অবৈধভাবে ইলিশ আহরণ, মজুত ও পাচারের অভিযোগ খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে জব্দ করা মাছের উৎস শনাক্ত করে প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাঁদের মতে, নিষেধাজ্ঞার সুফল নিশ্চিত করতে বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি নিয়মিত তদারকিও জরুরি।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,ইলিশ জব্দে কাউকে আটক করা হয়নি তবে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...