অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৪

remove_red_eye

৩৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ করে কোস্টগার্ড। এই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি জানিয়েছেন কোস্টগার্ড।
বুধবার ভোর রাত ৪টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা, কোড়ালিয়া ও সূর্যমুখী এলাকার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই মা ইলিশ ও জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত ৪৬ কেজি এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। জব্দকৃত ৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার জানান, মেঘনায় অভিযান চালিয়ে জব্দকৃত মা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।