বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৫
৪৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খাড়গের নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি তার পদত্যাগও দাবি করেছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৫ অক্টোবর) বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী পাটনায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বক্তব্য দেন খাড়গে। এ সময় দর্শকদের মধ্য থেকে সন্তোষ কুমার নামে এক ব্যক্তি বলেন, ‘জনগণ বিদ্রোহ না করলে মোদি যাবেন না’।
তার জবাবে খার্গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’ (মোদি নয়, তার বাবাকে যেতে হবে)।
কংগ্রেস সভাপতির এই বক্তব্যকে মোদির প্রয়াত বাবাকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য হিসেবে ব্যাখ্যা করে বিজেপি।
দলটির অভিযোগ, রাজনৈতিক মতবিরোধের কারণে কোনো নেতার প্রয়াত বাবাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অনুচিত এবং এটি রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং খাড়গের মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক... এই পুরো ঘটনাটির সবচেয়ে হতবাক করার মতো বিষয় হলো, এই মন্তব্যগুলো কোনো সাধারণ কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং করেছেন এমন একটি দলের জাতীয় সভাপতি, যে দলটি নিজেদের দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বলে দাবি করে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘কংগ্রেস ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করার পরিবর্তে বক্তব্যটির পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করছে’।
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী খাড়গের পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি রাহুল গান্ধীর অপরিণত আচরণের কথা জানত, কিন্তু এখন মনে হচ্ছে খারাপ সঙ্গ রাখার কারণে দলের অন্যরাও সংক্রমিত হয়েছেন’।
কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার নামে ব্যক্তিগত ও পারিবারিক প্রসঙ্গ টেনে আনা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য উচিত নয়।
অন্যদিকে সোমবার নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো দেশটির প্রধান শহর ও বিভিন্ন রাজ্যে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এনডিটিভি জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে খার্গের বাসভবনের কাছে বিক্ষোভ করেন বিজেপি নেতাকর্মীরা। তারা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং ক্ষমা চাওয়ার দাবি জানান। বিহারের পাটনায় বিজেপির নেতাকর্মীরা ‘জন আক্রোশ মার্চ’ বের করেন এবং খার্গের কুশপুত্তলিকা পোড়ান। বেঙ্গালুরু, লখনৌ ও জম্মুতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল বিক্ষোভের সময় কয়েকজনকে আটকও করে পুলিশ।
এছাড়াও বিজেপির এক কর্মী খাড়গের বিরুদ্ধে পাটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। অভিযোগকারী খার্গের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।
এদিকে কংগ্রেস বিজেপির অভিযোগের পাল্টা জবাবে বলছে, পাটনার অনুষ্ঠানে খাড়গে বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি তার প্রয়াত বাবাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা দাবি করেন, ওই ঘটনার প্রতিক্রিয়ায় খাড়গে মন্তব্যটি করেছিলেন এবং তিনি মোদির ‘আদর্শিক পিতা’ হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএসকে) বোঝাতে চেয়েছিলেন।
নিষেধাজ্ঞায় নদীতে মাছ ধরা বন্ধ, লালমোহনে চালের অপেক্ষায় ১৬ হাজার ৫৭৫ জেলে
লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন
ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত