অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আ’লীগ সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে :এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৪৫

remove_red_eye

৭৫৬

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে লালমোহন-তজুমদ্দিনে সাম্প্রদায়িক বিষবাষ্পে পরিণত করেছিল। হিন্দুদের উপর অবর্ণনীয় নির্যাতন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ যার যার মত করে ধর্মীয় উৎসব পালন করছে। আজ দলমত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। শনিবার বিকেলে লালমোহন পৌর শহরের শ্রী শ্রী মদনমোহন ঠাকুর আখড়া বাড়ি জিউ মন্দির ও মহামায়া সার্বজনীন পূজা উৎযাপন পরিষদের আয়োজনে দুর্গাপূর্জা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এমপি শাওন এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রত্যেক পূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া প্রতিবছরের মতো পূজা উৎযাপনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন শনিবার বিকেল থেকে লালমোহনের ৯ ইউনিয়নে ১৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেুলর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন আখড়া বাড়ি জিউ মন্দিরের সভাপতি জয়হিন্দ চন্দ, সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু, মহামায়া সার্বজনীন পূজা উৎযাপন পরিষদের সভাপতি সঞ্জিব দে, সম্পাদক অনূপ দত্ত প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...