অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিন পৌর মেয়র রফিককে নাগরিক ঐক্য’র বিশাল সংবর্ধনা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৮:৫৩

remove_red_eye

১০৬০



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থার মর্যাদা রাখার শতভাগ চেষ্টা করেছি। তিনি এবং বোরহানউদ্দিন পৌরসভার জনগণ চাইলে তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে আপনাদের মাঝে  ফের ফিরে আসবো।
বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে ফিরলে পৌরসভা চত্বরে বোরহানউদ্দিন পৌরসভার নাগরিক ঐক্য আয়োজিত সংবর্ধনা সভায় মেয়রের দ্বিতীয় মেয়াদ শেষ হবার প্রাক্কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি একটি রাজনৈতিক দলের প্রতিকে মেয়র নির্বাচিত দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু মেয়র হিসেবে দল-মত নির্বিশেষে এমন কেউ বলতে পারবেনা; আমি পক্ষপাতদুষ্ট আচরণ করেছি। এ পৌরসভায় যখন প্রথমবার আমি মেয়র নির্বাচিত হয়েছি, তখন এটা ছিল দ্বিতীয় শ্রেণির পৌরসভা। তার উপর মাথার উপর ছিল ৫৫ লাখ টাকার দেনার ভার। সব শর্ত পূরণ করে পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। দিন-রাত নিরলস কাজ করে সব ধরণের নাগরিকসেবা নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা নির্বাচনের তফসিল ও ডিসেম্বর মাসের শেষ দিকে নির্বাচন হবার সম্ভাবনা। ওই সময় সঠিক লোক নির্বাচিত না করলে এ পৌরসভা আবার পিছিয়ে যাবে।   
এসময় তিনি পৌরসভার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব সম্ভব হয়েছে পৌরসভার নাগরিকদের অসামান্য সহযোগীতার জন্য। এছাড়া ভোলা জেলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের ঐকান্তিক সহযোগীতা কখনও ভুলবার নয়।
ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, সায়গঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...